ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের প্রধান আসামি চাচি র‍্যাবের জালে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের প্রধান আসামি চাচি র‍্যাবের জালে ছবির ক্যাপশন: নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের প্রধান আসামি চাচি র‍্যাবের জালে

স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প সূত্রে জানা যায়, শিশুটির ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে মাধবদী থানায় মামলা দায়ের হলে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, শিশুটির ওপর নির্যাতনের ঘটনায় নরসিংদীর প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় ফারজানা আক্তার লতা বেগমকে প্রধান আসামি করা হয়। একই মামলায় তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়েছে।

এ ঘটনায় লতা বেগমের স্বামী ও বাবাকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ওপর এমন নৃশংস নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।